ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ: জয় পেয়েছে রয়েল, মর্ডান, পালতি বাগান স্পোর্টিং ও পলাশপোল ট্রেনিং ক্লাব

admin
April 27, 2019 8:45 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগে শনিবারের খেলায় জয় পেয়েছে রয়েল ক্রিকেট ক্লাব, মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাব, পালতিবাগান স্পোর্টিং ক্লাব ও পলাশপোল ট্রেনিং ক্লাব।
শনিবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে উত্তরণ সংঘের বিরুদ্ধে ৫৭ রানে জয় পায় রয়েল ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রয়েল ক্রিকেট ক্লাব। জবাবে ১৮.৫ ওভার ব্যাট করে ১০৩ রানে অলআউট হয় উত্তরণ সংঘ। ফলে ৫৭ রানে জয় তুলে নেয় রয়েল ক্রিকেট ক্লাব।
একই মাঠে দুপুরে কাছারীপাড়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে পালতিবাগান স্পোর্টিং ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে পালতিবাগান স্পোর্টিং ক্লাবের বোলিং তোপে ৮৪ রান গুটিয়ে যায় কাছারীপাড়া স্পোর্টিং ক্লাব। ৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ বল ও ৬ উইকেট হাতে জয় নিশ্চিত করে পালতিবাগান স্পোর্টিং ক্লাব
অপরদিকে, সকালে সরকারি কলেজ মাঠে রসুলপুর যুব চক্রকে ৭ উইকেটে হারিয়েছে মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে আজমলের দুর্দান্ত বোলিংয়ে ১৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে রসুলপুর যুব চক্র। রসুলপুর যুব চক্রের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন সোহেল। মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাবের পক্ষে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন আজমল। জবাবে দুর্দান্ত শুরু করে মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাবের ব্যাটসম্যানরা। এরপর সবুজের ব্যাটে ৫২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাব। মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সবুজ। রসুলপুর যুব চক্রের হয়ে দীপ ২টি উইকেট শিকার করেন।
একই ভেন্যুতে দুপুরে গাভা ক্রীড়া সংস্থাকে ৩৫ রানে পরাজিত করেছে পলাশপোল ট্রেনিং ক্লাব। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পলাশপোল ট্রেনিং ক্লাবের অধিনায়ক মাশরুক। আগে ব্যাট করতে নেমেই দুর্দান্ত শুরু করে পলাশপোল ট্রেনিং ক্লাবের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে পলাশপোল ট্রেনিং ক্লাব। ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উষার অসাধরাণ বোলিংয়ে দিশাহারা হয়ে পড়ে গাভা ক্রীড়া সংস্থার ব্যাটসম্যানরা। এরপর প্রতিপক্ষের ফরহাদ ও মাশরুকের জুটিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৪০ রানের অলআউট হয় গাভা ক্রীড়া সংস্থা। এতে ৩৫ রানের জয় পায় পলাশপোল ট্রেনিং ক্লাব। পলাশপোল ট্রেনিং ক্লাবের হয়ে ৩৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন আশিকুজ্জামান উষা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।