ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সম্প্রতি ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

admin
April 27, 2019 9:27 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নুসরাতসহ সম্প্রতি ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ড ও নারী নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় ল স্টুডেন্টস ফোরামের আয়োজনে সাতক্ষীরা ল কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ ও ল স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এস এম হায়দার।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ল কলেজের সিনিয়র প্রভাষক অ্যাডভোকেট অরুণ কুমার ব্যানার্জী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, কাজী সাহাবুদ্দিন সাজু, সিনিয়র সদস্য দেবাশিষ চক্রবর্তী, অসীম হায়দার, ইখতিয়ার উদ্দীন, ইলোরা আরবি, সুরঞ্জন ঢালী, অহিদুল ইসলাম, প্রবল সানা, কাকলি, সাম্মি, মনিকা, উর্মি, শীলা, রুনা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নুসরাতসহ স¤প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকা- নারী নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।