সাতক্ষীরাতে স্ট্রেংদেনিং জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন ইন ওয়াশ প্রকল্প এর অবহিতকরণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। এছাড়া স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন প্রকল্পটির জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার ও ডিআরআরএ প্রকল্পের সাতক্ষীরা জেলা ম্যানেজার আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
