ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উফশী আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে খরিপ-১, ২০১৯-২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ধান বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, ১৮ দিন বয়সী ধানের চারা বপন করলে ফসল ভাল হবে এবং এ ফসলটি ১০০ দিনে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে। অতিরিক্ত আরো একটি ফসল চাষাবাদ করতে পারবে। এতে কৃষক অনেক লাভবান হবে।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৬০ জন কৃষককে উফশী আউশ ধান বীজ এবং ১৯০ জন কৃষককে নেরিকা ধানের বীজ দেওয়া হয়।
এছাড়া ১ হাজার ২৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার বৈদ্যনাথ সরকার, কিরণ¥য় সরকার, আফজাল হোসেন, শেখ হাসান রেজা, মো. আব্দুস সাত্তার, শওকাত হায়দার, সুমন সাহা, শাহানা আফরোজ, নাজমা আক্তার প্রমুখ।
