ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মসজিদের সম্পত্তি থেকে গাছপালা কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

admin
April 27, 2019 9:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মসজিদের সম্পত্তি থেকে গাছপালা কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলপন উত্তর কাটিয়া জামে মসজিদের যুগ্ম সম্পাদক রাশিদ হাসান চৌধুরী এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় মসজিদের পাশে মাদ্রাসা নির্মাণের জন্য বিগত ১৯৯৯ সালে একই এলাকার মৃত মৌলভী জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে সিরাজুল হক চৌধুরী ১৮.৭৫ শতক জমি দান করে যান। এরপর থেকে ২০১৮ সাল পর্যন্ত মসজিদ কমিটি উক্ত সম্পত্তি ইজারা দিয়ে মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উক্ত সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে নিলামে নগদ ৮০ হাজার টাকায় বিক্রয় করে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। ২১ ফেব্রুয়ারি ১৮ তারিখে জমি দাতা সিরাজুল হক চৌধুরীর ভাইপো আব্দুল হালিম চৌধুরী, মৃত মুছা চৌধুরী ছেলে আব্দুল হান্নান চৌধুরী, আব্দুল হামিদ চৌধুরী, আব্দুল হাই চৌধুরী, মৃত আবু সালেহ আজিজ আহমেদ চৌধুরীর ছেলে মোহাম্মাদ আলী চৌধুরী, আব্দুল সাঈদ চৌধুরী, লিয়াকত চৌধুরী গংরা ওই জমি ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। সে সময় স্থানীয় পত্র-পত্রিকায় দখলের বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে দখল চেষ্টাকরারী দখল করা বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, গত ২৫ এপ্রিল লোকজন নিয়ে ওই সম্পত্তির গাছ আবারো কাটা শুরু করে উল্লিখিত ব্যক্তিরা। এ বিষয়ে জানতে চাইলে হুমকি-ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয় তারা। বর্তমানে তারা ওই সম্পত্তি থেকে গাছ কাটা অব্যাহত রেখেছে। অথচ উক্ত সম্পত্তির প্রিন্ট, মাঠ পর্চাসহ সকল কাগজপত্র মসজিদের নামে রয়েছে। তারপরও অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে মসজিদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে এধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লিখিত ব্যক্তিরা।
এব্যাপারে তিনি মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের নামীয় সম্পত্তি থেকে গাছপালা কাটা বন্ধ এবং অবৈধদখলদার হাত থেকে মসজিদের সম্পত্তির রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।