ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে সাংবাদিক দেবুল কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

admin
April 27, 2019 9:54 pm
Link Copied!

শার্শা প্রতিনিধি: দৈনিক সংবাদ’র বেনাপোল প্রতিনিধি দেবুল কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
শনিবার দুপুরে এই সন্ত্রাসী হামলা হয়। এসময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করে ও তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।
আহত দেবুল কুমার জানান, দুপুরের দিকে আমি বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী উজ্জলের নেতৃত্বে হামলা চালিয়ে আমাকে জখম করে। পরে বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা আমার স্ত্রীকে লাঞ্ছিত করে।
স্থানীয়রা জানান, গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দেবুল কুমারের সাথে উজ্জ্লের পূর্ব শত্রুতা চলে আসছিল দীর্ঘদিন থেকে। উজ্জল সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে পিটিয়ে জখম করে। ইতোপূর্বে দেবুলকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা চালিয়ে আসছিল উজ্জল। দেবুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, মানবাধিকার কমিশন, বেনাপোল টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল রিপোর্টার্স ইউনিটসহ বিভিন্ন সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।