ঢাকাSaturday , 27 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জঙ্গী হামলায় নিহত জায়ান চৌধুরী’র আত্মার মাগফিরাত কামনা

admin
April 27, 2019 10:27 pm
Link Copied!

২১শে এপ্রিল শ্রীলংকায় বর্বোচিত জঙ্গী হামলায় নিহত জায়ান চৌধুরী’র আত্মার মাগফিরাত কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় শহরের খুলনা মোড় রোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ, পৌর আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আক্তারুজ্জামান মহব্বত, সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী, কাজী সাইদুর রহমান সাঈদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, সহ-যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ-যুগ্ম সম্পাদক আলম, সহ-সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, প্রচার সম্পাদক মুজিবর রহমান, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, আজগার আলীসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।