মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে মন্দা আসতে পারে। কোন যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। পেটের কোন সমস্যা বৃদ্ধি।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): পিতামাতার জন্য মনে দুঃখ আসতে পারে। মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ।
মিথুন (২১ মে – ২০ জুন): ব্যবসার দিকে কোন বাড়তি লাভ আসতে পারে। মানসিক দিকে অস্থির ভাব থাকবে। গঠনমূলক কোন কাজের জন্য উন্নতির সুযোগ।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): ব্যবসার জন্য কোন শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল কোন খবর আসার সম্ভাবনা। দাঁতের কোন রোগ হওয়ার সম্ভাবনা।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): ভাল কোন জিনিস নষ্ট হতে পারে। আজ কোন বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে কোন চাপ আসতে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): প্রেমের ব্যাপারে কোন চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোন বিবাদে যাবেন না। গান-বাজনা নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কোন সুযোগ আসতে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোন উন্নতির যোগাযোগ। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোন কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): ব্যবসার দিকে মনে একটু শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোন যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোন বিপদ আসতে পারে।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): পিতার সঙ্গে কোন তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে কোন বাধা আসতে পারে। তবে সারা দিন কোন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোন চাপ বৃদ্ধি। অপরের কোন উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কিছু উন্নতি আসতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোন অতিথি আসতে পারে। আজ কোন ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বাড়তি কোন কাজের জন্য চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসার দিকে কোন চাপও খরচ বাড়তে পারে।
