ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে গ্রাম ডাক্তার সম্মেলন ও সম্মাননা প্রদান

admin
April 26, 2019 9:04 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি শ্যামনগর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্যামনগর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডা. আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব গ্রাম ডাক্তার আবু ইউসুফ খান বাদল, সাতক্ষীরা জেলা সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিক, ফারিয়া সভাপতি হাফিজুর রহমান, গ্রাম ডাক্তার- মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, আলমগীর হোসেন, অপূর্ব কুমার মজুমদার, অনির্বান সরদার, নিহার রঞ্জন সাহা, দবির উদ্দীনসহ ১২টি ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাম ডাক্তারদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় সভাপতি, মহা-সচিব, নব নির্বাচিত জেলা সভাপতিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার আবু কওছার ও জিয়াউর রহমান। অনুষ্ঠানে সহযোগিতা করেন স্কয়ার, বেক্সিমকো, রেনাটা, অপসোনিন, এ্যারিস্টোফার্মা, দি একমি, ইনসেপটা, রেডিয়েন্ট, ড্রাগ ইন., জেনারেল, স্কাইয়েফ, সুইজ বায়োটেক। অনুষ্ঠানে শ্যামনগরের ১২টি ইউনিয়নের গ্রাম ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।