সদ্য প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ খানের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, প্রতিষ্ঠানিক শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, ডা. আব্দুল কাদের, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
শোকসভায় বক্তারা বলেন, সামাদ খান ছিলেন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যে কারণে তাকে বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার হতে হয়েছে অনেকবার। কিন্তু তারপরও তিনি আওয়ামী লীগের আদর্শ থেকে সরে যাননি। তার মৃত্যুতে সাতক্ষীরায় আওয়ামী লীগ একজন ত্যাগী ও প্রবীণ নেতাকে হারিয়েছে। এই নেতাকে সাতক্ষীরাবাসী সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি আজীবন নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি
