পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতা প্রয়াত আব্দুস সামাদ খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে ও ওয়ার্ড আ’লীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি মো. আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট পলাশ, ইটাগাছা ভিআইপি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, আব্দুল হান্নান, আছাদুজ্জামান লাভলু, আ’লীগ নেতা আব্দুর রশিদ, মোশারফ হোসেন, মিজানুর রহমান, যুবনেতা ফজলুর রহমান ঢালী, মাওলানা মতিয়ার রহমান, ডা. শহিদুল ইসলাম চৌধুরি। আলোচনা সভায় আব্দুস সামাদ খানের কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিএন্ডবি মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
