ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা প্যারামেডিকেলে নতুন ব্যাচের উদ্বোধনী ক্লাস

admin
April 26, 2019 9:58 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)’র ৫ম ব্যাচের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্লাস অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ক্লাসে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নেছার আলীর সভাপতিত্বে এবং শাখা পরিচালক খায়রুল আলম সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএফ বোর্ডের চেয়ারম্যান একে আজাদ ইখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক সাংবাদিক নাজমুল হক, ডা. ওয়াসিফুর রহমান, ডা. বাকিবিল্লাহ। আরো উপস্থিত ছিলেন সালাউদ্দীন শাকিল, মশিউর রহমান, জিএম আব্দুল্লাহ, শহিদ জিয়াউর রহমান কলেজের প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।