ঢাকাFriday , 26 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের কাউন্সিল: সভাপতি চন্দ্রকান্ত, সম্পাদক অজয় কুমার

admin
April 26, 2019 9:04 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোটের দেবহাটা উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে চন্দ্রকান্ত মল্লিককে সভাপতি এবং অজয় কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজেটের সভাপতি চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজেটের সভাপতি বিশ^জিত সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজেটের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম-সম্পাদক নিত্যনন্দ আমিন, সদস্য সুধাংশু শেখর সরকার। আরো উপস্থিত ছিলেন, শরৎচন্দ্র ঘোষ, নিত্যনন্দ ঘোষ, গৌতম রায়ু প্রমুখ।
অনুষ্ঠানে চন্দ্রকান্ত মল্লিককে সভাপতি ও শরৎ চন্দ্র ঘোষ, বাসুদেব মন্ডল, বৈদ্যনাথ সরকার, মধুসূদন দাসকে সভাপতিম-লীর সদস্য, অজয় কুমার ঘোষ সাধারণ সম্পাদক এবং নিত্যনন্দ ঘোষকে যুগ্ম সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।