ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পরমাণু কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল জাত/প্রযুক্তি উদ্ভাবন ও বিভিন্ন অঞ্চলে অভিযোজনের ধারায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি), পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্র ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় শুক্রবার সকালে তালা উপজেলার হরিনখোলা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকতা মো: নরুল ইসলাম। তিনি বলেন বিনা-১০ ধান লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল আলোক অসংবেদনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন বোরো ধানের জাত। সাতক্ষীরা জেলায় অতিরিক্ত লোনার কারণে এক সময় লবণাক্ত এলাকায় ধান হতো না। জমি ফেলানো থাকতো প্রায় সারা বছর। কিন্ত এখন এখানে বিনা-১০ ধান চাষ করে কৃষকরা ফসল ঘরে তুলতে পারছে। বিনা-১০ ধান চাষ করে ফলনও ভালো পাওয়া যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলি আহমেদ ফকির, মাসুম সরদার প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় ১০০ কৃষক অংশ নেন।
