কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়নে প্রমোটিং রাইটস্ অব দলিত অ্যান্ড এক্সক্লুডেড পিপুলস (প্রদীপ) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইউনিয়ন পরিষদের হলরুমে পরিত্রাণ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় দলিত কমিউনিটির প্রতিনিধি অমল দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী। প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, দলিত কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
