শ্যামনগ প্রতিনিধি: পশ্চিম সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রাম থেকে বিপুল পরিমান চোরাই সুন্দরী কাঠ জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড ক্যাম্পের সদস্যরা। বৃহসম্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে গোলখালী মসজিদ সংলগ্ন তাহের আলীর বাড়ির পুকুর থেকে এই কাঠ জব্দ করা হয়। তবে, এ সময় কাঠ পাচারের সাথে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
আংটিহারা কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার (পিও) এম.কামরুল ইসলাম জানান, জব্দ কাঠের মূল্য ৪ লক্ষাধিক টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
