ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় ডক্টরস ফর হিউম্যানিটি’র শোক

admin
April 25, 2019 9:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অবস্থানরত শ্রীলংকার হাই কমিশনে সাক্ষাত করে দেশটিতে সাপ্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ডক্টরস ফর হিউম্যানিটি। সংগঠনের আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. সুব্রত ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য মো. নেয়ামুল হোসাইন তুষার এবং দেবাশীষ সাহা তন্ময় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে হাই-কমিশনে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় তারা শ্রীলংকায় সা¤প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রাইস্টচার্চ বা কলম্বোতে যারাই এধরণের হামলা চালিয়েছে এদের একমাত্র পরিচয় এরা সন্ত্রাসী। এ ধরনের হামলা বাংলাদেশ ও এই উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ মন্তব্য করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা কমিশনকে অবহিত করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অস¤প্রদায়িক বাংলাদেশ-এর জন্য ‘ডক্টস ফর হিউম্যানিটি’ নিরলসভাবে কাজ করে চলেছে। নেতৃবৃন্দ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় একসাথে কাজ করার আগ্রহের কথাও জানান হাই কমিশনারকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।