ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফেনসিডিলসহ দুই যুবক আটক

admin
April 25, 2019 9:53 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ফেনসিডিলসহ মিজানুর ও রিয়াজুল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে বাস টার্মিনাল সংলগ্ন খোকনের সবজী হোটেল থেকে ওই দুই যুবককে আটক করে পুলিশের উপ-পরিদর্শক রফিক ও লাভলু।
এ সময়ে তাদের স্বীকারোক্তি মতে তল্লাশী করে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার পরানপুর গ্রামে জলিল মোড়লের ছেলে মিজানুর ও কাঁচড়াহাটি গ্রামে সুলতানের ছেলে রিয়াজুল। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, ফেনসিডিলসহ দুই যুবক আটক হলেও গডফাদার সবজী হোটেলে মালিক খোকন গাজী পালিয়ে যায় বলে তারা জানায়। মূলত সবজী হোটেলের আড়ালে ভারতীয় ফেনসিডিলসহ যাবতীয় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। খোকন ইতোপূর্বে একাধিকবার মাদকসহ ধরা পড়লেও আইনের ফাক ফোকড় দিয়ে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হয়। তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।