ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুব সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

admin
April 25, 2019 9:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: খুলনায় যুব সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিএসএস আভা সেন্টারে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ শুরু হয়।
খুলনা বিভাগের অর্ন্তগত ৪টি উপজেলা শ্যামনগর, কালিগঞ্জ, কয়রা ও দাকোপের বিভিন্ন ইউনিয়ন থেকে ২০ জন যুব সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম. হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম, পলিসি ও এডভোকেসি ডিরেক্টর নুরুল আলম রাজু, নবযাত্রা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসেন, জেন্ডার ম্যানেজার তাসনুভা জামান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেন্ডার অফিসার নাসরিন মনোয়ারা, টেকনিক্যাল অফিসার-জেন্ডার রাসেল মাহমুদ প্রমুখ। ইয়ুথ ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্লাহ’র সঞ্চালনায় প্রশিক্ষণের প্রথম দিনে চ্যানেল ২৪ এর জেষ্ঠ্য প্রতিনিধি আহসান হিমেল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষক আহসান হিমেল একটি সংবাদ তৈরির ক্ষেত্রে যে সমস্ত পন্থা ও নিয়মাবলী অবলম্বন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।