ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সমস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু এবং প্যাকেট দুধ জব্দ করেছে। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি এলাকা থেকে ৪টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া, বৃহস্পতিবার সকাল ৯টায় ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া এলাকা থেকে ১৪ প্যাকেট ভারতীয় প্যাকেট দুধ জব্দ করে। যার মূল্য ৬ হাজার ৩শ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
