ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদের প্রশিক্ষণ

admin
April 25, 2019 9:04 pm
Link Copied!

সাতক্ষীরা পৌরসভার গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম. আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। এতে প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভল্পমেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম খান। প্রশিক্ষণে বাসা বাড়ি, অফিস, দোকান, হোটেল, রাস্তা ও হাসপাতালের বর্জ্য সংগ্রহপূর্বক একটি নির্দিষ্ট স্থানে ফেলা এবং বাসাবাড়ি হতে বর্জ্য সংগ্রহ কৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য সংগ্রকারীদের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জানানো হয়, জমাকৃত বর্জ্য হতে জৈব সার উৎপাদন করা যাবে এবং তা ফসল উৎপাদনে ব্যবহার করা যাবে। প্রশিক্ষণে মো. আব্দুস সালাম, বাবু, রবিন, ফারুক হোসেন, হাফিজুর রহমান, ডলি আক্তার ও আলেয়া খাতুনসহ মোট ১২ জন অংশ নেন। পরে তাদের মধ্যে হ্যান্ড গ্লোভস, মাক্স, বুট জুতা, হেলমেট ও বেলচা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।