কালিগঞ্জ প্রতিনিধি: সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল হাসানের সঞ্চালনায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের এএইসআই মাহবুবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ আব্দুর ছাত্তার প্রমুখ।
