নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলের বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ী গ্রামের মৃত বাহার আলীর শেখের ছেলে।
বুধবার (২৪ এপ্রিল) রাত ৯টার সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নানিল¬াহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার উজিরপুর মৎস্য সেড জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ১০ হাজার টাকার একটি চেক তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
