ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

admin
April 25, 2019 9:07 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে খরিপ ১/২০১৯-২০ মৌসুমে উফসী আউশ চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদদের মাঝে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।