ঢাকাThursday , 25 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ওয়াশ বিষয়ক সমতা প্রকল্প উদ্বোধন

admin
April 25, 2019 10:11 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচি বাস্তবায়নে আশাশুনিতে সমতা প্রকল্পের ওয়াশ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। ডিআরআরএ এর কারিগরি ও আর্থিক সহায়তায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, শিক্ষা অফিসার সামছুন্নাহার, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, পিআইও সোহাগ খান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সম্পাদক জিএম আল-ফারুক, সুশিলনের উপজেলা ম্যানেজার মিলন প্রমূখ। কর্মশালায় আশাশুনি উপজেলার কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের শতভাগ নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী স্যানিটেশন, নিরাপদ পানি ও স্বাস্থ্যাভ্যাস অর্জনে নানা বিষয় অবহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।