বুধবার সকালে সোনালী ব্যাংকের সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
ডেপুটি জেনারেল ম্যানেজার এ. এম. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সোনালী ব্যাংকের খুলনার জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শাহজাহান আলী শেখ ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (পিএলআর ভোগরত) শহীদুল আলম।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের আমানত বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ঋণদান প্রক্রিয়া বৃদ্ধি বিশেষ করে সাধারণ গৃহ নির্মাণখাতে ঋণ প্রদানে তৎপর হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া শ্রেণিকৃত ঋণ আদায়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ ও মামলার তদারকি জোরদার করে ঋণ আদায় কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দেন। সভা সঞ্চালনা করেন মীর সাহাজাদ আলী ও আব্দুর রাজ্জাক। প্রেস বিজ্ঞপ্তি
