শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাদীকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, শ্যামনগর উপজেলা ধুমঘাট (কেওড়াতলী) গ্রামের শামসুর রহমান গাজীর ছেলে মিজানুর বাদী হয়ে শ্যামনগর থানায় একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আলম, জাহাঙ্গীর ও মুজিবারের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ১২/৪/১৯ তারিখ বাড়ির সামনে রাস্তার উপরে ফেলে মিজানুরের স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারপিট করে আসামিরা। এ মামলায় তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। সম্প্রতি ১নং আসামি ছাড়া অন্য আসামিরা জামিনে ফিরে এসে সহযোগীদের সাথে নিয়ে মামলার বাদীকে খুন জখমসহ জীবননাশের হুমকি দিচ্ছে। বাদী ও তার পরিবার জীবনের ভয়ে বাড়ি থাকতে পারছে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
