ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা

admin
April 24, 2019 10:13 pm
Link Copied!

বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে সাতক্ষীরা ইউনিটের নব গঠিত কমিটির প্রথম সভা সংগঠনের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংগঠনিক বিষয়ে রিপোর্ট পেশ করেন সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক আবু সায়ীদ। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, কার্যকরি সদস্য শেখ হারুন উর রশিদ, শাহাজান আলী, মীর মোশাররফ হোসেন মন্টু, শেখ আব্দুর রশিদ প্রমুখ।
সভায় আগামী ৮ মে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডোনান্ড এর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও দুস্থ রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, সম্প্রতি ঘূর্ণিঝড়ে তালার খলিষখালী, খেশরা ও জালালপুর ইউনিয়নে এবং সদরের ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রণয়ন, অফিস সময়ে রেডক্রিসেন্ট ইউনিট খোলা রাখাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাবমূর্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।