ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে চাকরি মেলা

admin
April 24, 2019 11:09 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরিমেলা ও সেমিনার।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন-আরআরএফের উদ্যোগে বুধবার ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত যশোর টাউন হল ময়দানে এ মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ মেলার উদ্বোধন করেন। পরে টাউন হলে অনুষ্ঠিত হয় জব সেমিনার।
আরআরএফের চেয়ারম্যান মীর রওশন আলী মনার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পিকেএসএফের এসইআইপি প্রকল্পের সহ-সমন্বয়ক জিতেন্দ্রকুমার রায়, প্রশিক্ষক খালেদা নারগিস প্রমুখ।
আয়োজকরা জানান, তাদের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরির সুবিধার্থে বেসরকারি ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার করা হয়েছে। এ উদ্যোগে সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।