ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবিতে ডিএনএ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

admin
April 24, 2019 11:24 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
যবিপ্রবির জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের বায়োটেক্স সোসাইটি আয়োজিত শোভাযাত্রায় ডিএনএ-এর গঠন, ডিএনএ-এর মডেল সংবলিত বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনের গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল আমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, জিইবিটির সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দাস, প্রভাষক শোয়েব, সিফাত রাহী, অভিজিৎ দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।