ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার

admin
April 24, 2019 11:03 pm
Link Copied!

মণিরামপুর (যশোর): মণিরামপুরে শাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চালুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। শাহিদা বেগম ওই গ্রামের কৃষক আব্দুল খালেকের স্ত্রী। শাহিদা দুই ছেলে ও দুই মেয়ের জননী। এই ঘটনায় গৃহবধূর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন শাহিদা। তিনি দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন বলে তার স্বজনরা জানান। রোগ যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাবুল বলেন, প্রাথমিক সুরতহালে সন্দেহ হওয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।