দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের জিআর প্রকল্পের আওতায় এই টিন ও অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোাসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, উপজেলা নির্বাহী অফিসের ত্রাণ শাখার সহকারী প্রকৌশলী ওয়ালিউল্যাহ, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, শিক্ষক সুজন হোসেন প্রমুখ।
এ সময় ৪৭বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
