ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দাতিনাখালীতে চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

admin
April 24, 2019 10:54 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অবিলম্বে এই বাঁধ সংস্কার করা সম্ভব না হলে যেকোন সময় জোয়ারের তোড়ে তা নদীগর্ভে বিলীন হয়ে শ্যামনগরসহ কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাতিনাখালী গ্রামের নাসির মোড়লের বাড়ি থেকে সাবেক মেম্বর আব্দুল জলিলের বাড়ি পর্যন্ত বেড়ীবাঁেধ ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে দাতিনাখালীর জুয়েলের কাঁকড়া হ্যাচারীর সামনে জরাজীর্ণ অবস্থা। সেখানে মাত্র এক দেড় ফুট বেড়িবাঁধ অবশিষ্ট আছে। মেরামত না করা হলে তা যে কোন সময় নদীগর্ভে বিলীন হতে পারে। অবৈধ নাইন্টি বসিয়ে লোনা পানি উত্তোলন করার কারণে এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এ ব্যাপারে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এসও এর কাছে বারবার অভিযোগ করা হলেও কোন ফল পাওয়া যায়নি।
এদিকে, ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভাঙন কুল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগে। ওয়াপদা রাস্তার দুই দিক থেকে মাটি দেওয়া শুরু করে। কিন্তু যে জায়গাটা বেশি ভাঙন সেখানটাতে এখনো মাটি পড়েনি। তা বাদেও গত ৩ দিন যাবৎ এই কাজ বন্ধ আছে। এলাকাবাসী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভাঙ্গন কবলিত এই বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ভাঙনের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সংস্কারের জন্য কাজের লোক পাঠিয়েছি। বর্তমানে জুয়েলের কাঁকড়া প্রজেক্টের পিছনে ক্ষতিগ্রস্ত ভাঙনে কাজ চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।