ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাপড়া ওয়ার্ড দিবসে সাতক্ষীরায় ভাষা শহিদ আনোয়ার স্মৃতি সংসদের কমিটি গঠন

admin
April 24, 2019 9:14 pm
Link Copied!

সাতক্ষীরায় ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল পাগলা বাঁশি বাজিয়ে গুলি করে নির্বিচারে হত্যা করা হয় ৭জন দেশপ্রেমিককে। নিহতরা হলেন রাজবন্দী- বিজন সেন, দিলওয়ার হোসেন, হানিফ শেখ, কম্পরাম সিংহ, সুখেন্দু ভট্টাচার্য, সুধীন ধর ও আনোয়ার হোসেন। ৪২জন রাজবন্দীর দু-একজন ছাড়া সবাই আহত হন। নিহতদের মধ্যে আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের প্রথম শহিদ। ১৯৪৮ সালের ১১ মার্চ তারিখকে ‘বাংলা ভাষা দাবি দিবসে’ খুলনা বিএল কলেজের তেজদীপ্ত মেধাবী ছাত্রনেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার সাথে ছিলে বিএল কলেজের অন্যান্য কয়েকজন ছাত্রনেতা। পরবর্তীতে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে নিয়ে তাকে ২৪ এপ্রিল গুলি করে হত্যা করা হয়। ভাষা শহিদ আনোয়ার হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে। তার পিতার নাম কোনাই সরদার। নানা শিক্ষক বাছের সরদারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন তিনি। আনোয়ার হোসেনকে ভাষা শহিদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট ‘ভাষা শহিদ আনোয়ার স্মৃতি সংসদ’র কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি নিশিকান্ত ব্যানার্জী, মনিরুজ্জামান মনি ও মুনসুর রহমান।
এর আগে খাপড়া ওয়ার্ডের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, বিশিষ্ট লেখক ও গবেষক অরবিন্দু মৃধা, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি নিশিকান্ত ব্যানার্জী, মনিরুজ্জামান মনি ও মুনসুর রহমানসহ অনেকেই। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের আড়ালে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের সামনে আনার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।