ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যান্সার আক্রান্ত ইদ্রিস আলী বাঁচতে চায়

admin
April 24, 2019 10:56 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এতিম যুবক মো. ইদ্রিস আলী (২৩) বাঁচতে চায়। সমাজের সহৃদয়বান মানুষদের সহযোগিতা পেলে বেঁচে যেতে পারে ইদ্রিস আলীর জীবন। আর তাতেই বেঁচে থাকবে ইদ্রিসের বিধবা মাসহ পরিবারের অন্য সদস্যরা। এতিম যুবক ইদ্রিস আলী তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত জাহান আলী সরদারের ছেলে।
ইদ্রিসের চাচা ভ্যান চালক বিল্লাল সরদার জানান, হতদরিদ্র জাহান আলী সরদার মারা যাবার পর তার ছেলে মো. ইদ্রিস সরদার হোটেলে কাজ করে অসহায় মায়ের ভরণ পোষনসহ সংসার চালিয়ে আসছিল। কিন্তু এরই মাঝে ইদ্রিস একের পর এক অসুস্থ্য হতে থাকে। একপর্যায়ে খুলনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরীক্ষা করানোর পর পেটের নাড়িতে ক্যান্সার ধরা পড়ে। যা ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। এই পরীক্ষাগুলো করাতেই ভিটে-বাড়ির সামান্য জমিটুকু বন্দক রাখতে হয়েছে ইদ্রিসের ভূমিহীন বৃদ্ধা মা’কে। বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস আলী প্রয়োজনীয় চিকিৎসা পেলেই সুস্থ্য হয়ে যাবে বলে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন। আর এজন্য তার ৭ থেকে ৮ লাখ টাকা ব্যয় হবে বলে। কিন্তু হতদরিদ্র এতিম যুবক ইদ্রিস আলীর বৃদ্ধা মায়ের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। যে কারনে ইদ্রিসের চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। একই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে ইদ্রিসের হতভাগ্য মায়ের বাকী জীবন ও সংসার। এ কারনে এতিম যুবক ইদ্রিস আলীর জীবন রক্ষায় তার চাচা দিনমজুর বিল্লাল সরদার সমাজের সহৃদয়বান মানুষদের সহযোগিতা কামনা করেছেন। ইদ্রিস আলীকে আর্থিক সহযোগিতা প্রদানসহ সার্বিক বিষয়ে যোগাযোগ করার জন্য ০১৯৪৭-১৪১৬০৬ (বিকাশ) ও ০১৭৫৩-৮২৬১৫৯ মোবাইল ফোনে বিল্লাল সরদারের সাথে যোগাযোগ করার যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।