কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ারা আজমিরা এরিনসহ আটজন ছাত্রলীগ নেতাকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে ও অবিলম্বে এই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কেশবপুর উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাগরদাঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
