ঢাকাWednesday , 24 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের ২২ গ্রাহককে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়েছে ‘আলোর ফেরিওয়ালা’

admin
April 24, 2019 11:25 pm
Link Copied!

এসএম শরীফ, বড়দল: আশাশুনির প্রত্যন্ত অঞ্চলের ২২ পরিবারের মাঝে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে ‘আলোর ফেরিওয়ালা’ আশাশুনি উপজেলা বিদ্যুৎ বিভাগ।
পল্লী বিদ্যুতের এজিএম মধুসুদন রায় জানান, বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি দায়িত্ব পালন করছে। তারই অংশ হিসাবে বড়দল ইউনিয়নের কদমতলা গ্রামে বুধবার (২৪ এপ্রিল) সকালে ‘আলোর ফেরিওয়ালা’ প্রকল্পের ব্যানারে ২২টি পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এদিন সকালেই ২২ জনের নিকট থেকে আবেদন গ্রহণ করে প্রত্যেকের নিকট থেকে নির্ধারিত সংযোগ সংক্রান্ত ফি ৪০০ টাকা ও সদস্য ফি ৫০ টাকা করে রশিদের মাধ্যমে জমা নিয়ে তাৎক্ষণিক মিটার স্থাপন ও বিদ্যুৎ লাইন দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ইন্সপেক্টর ফয়জুর রহমান, লাইনম্যান মোকছেদুল হকসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। কোন প্রকার হয়রানি ছাড়াই বিদ্যুৎ সংযোগ পেয়ে ২২টি পরিবারের মধ্যে হাসি ফুটে উঠেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।