ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৮টি ভারতীয় ষাড়সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

admin
April 23, 2019 10:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ, কাপড়, গরু, চাপাতা, ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার রাত ১০টায় কুশখালী বিওপি’র সদস্যরা কুশখালী থেকে ৪৬ হাজার ৫শ টাকা মূল্যের ৩১ বোতল ভারতীয় মদ, একই সময়ে কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের ৩২টি ভারতীয় শাড়ি, বিকাল ৫টায় একই বিওপি’র সদস্যরা আমতলী থেকে ৫৬ হাজার টাকা মূল্যের ৪০টি ভারতীয় শাড়ি ও ৪০ কেজি ভারতীয় চা পাতা এবং রাত ১০টায় আমতলী থেকে ৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় ওষুধ, রাত ১২টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা চারাবাড়ি থেকে ৪ লক্ষ টাকা মূল্যের ০৮টি ভারতীয় ষাড় জব্দ করে।
এছাড়া মঙ্গলবার ভোর ৪টায় ভোমরা বিওপি’র সদস্যরা মোহাম্মদপুর থেকে ৫৪ হাজার ৪শ টাকা মূল্যের ১৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।
এসব অভিযানে সর্বমোট ৯ লক্ষ ৩৬ হাজার ৯শ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করলেও কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।