ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মিনিস্টার কোম্পানির স্টিকার লাগানো কাভার্ড ভ্যান থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার

admin
April 23, 2019 9:57 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দিবহাটায় মিনিস্টার কোম্পানির স্টিকার লাগানো কাভার্ড ভ্যান থেকে ২শ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। সোমবার (২২ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-৬ এর একটি দল এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের হোতারা কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়।
অভিযানে অংশ নেন র‌্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ, জয়নাল আবেদিন, এসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে দেবহাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং ৯। তবে, কাভার্ড ভ্যান ও ফেনসিডিল উদ্ধার হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেসনিডিল উদ্ধার করেছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।