দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিভিন্ন মামালায় নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সখিপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ছকুরা বেগম, দক্ষিণ কুলিয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আশাদুজ্জামান সোহাগ এবং পুষ্পকাটি গ্রামের কেয়াম উদ্দীনের ছেলে আমজাদ হোসেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অভিযান চালিয়ে দেবহাটা থানার সিআর- ০৬/১৯ মামলার সখিপুর গ্রামের ছকুরা বেগম (৩১), পারি জারি-০৩/১৮ মামলায় দক্ষিণ কুলিয়া গ্রামের আশাদুজ্জামান সোহাগ, জিআর-০৮/১৫ মামলার আসামি পুষ্পকাটি গ্রামের আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
