ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৩২টি পরিবার ও ৬টি প্রতিষ্ঠান পেল গৃহ নির্মাণের ঢেউটিন-অর্থ

admin
April 23, 2019 9:51 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এইু ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো. জসিম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সৈয়দ ইদ্রিস প্রমুখ।
এ সময় উপজেলার ৩২টি পরিবার ও ৬টি প্রতিষ্ঠানে ৮৬ বান ঢেউটিন ও নগদ ২ লক্ষ ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।