ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

admin
April 23, 2019 9:52 pm
Link Copied!

তালা প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ প্রতিপাদ্যে তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে হাসপাতাল চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীনের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আমিনুল ইসলাম, আরএমও ডা. রাজীব সরদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, অফিস প্রধান সহকারী মো. হাফিজুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।