ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin
April 23, 2019 8:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশ চন্দ্র হালদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়ের আলম, সহকারী শিক্ষক মো. ইকবাল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা সুদেব কুমার দে, প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।