ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় বিদ্যালয়ের খেলার মাঠ দখল, প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

admin
April 23, 2019 10:25 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা: দেবহাটার দক্ষিণ কুলিয়ার স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করায় আশুরা খাতুন নামের এক মহিলার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আশুরা খাতুন দক্ষিণ কুলিয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও স্যার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
জানা গেছে, দক্ষিণ কুলিয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী আশুরা খাতুন ভূমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোমলমতী শিক্ষার্থীদের স্বার্থে মাঠটি উন্মুক্ত করার লক্ষ্যে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের উদ্যোগে মাঠের পশ্চিম পার্শ্বে বসবাসকারী দুই পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে নিজস্ব তহবিল থেকে সত্তর হাজার টাকা দিয়ে অন্যত্র বসাবসের ব্যবস্থা করে দেন কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম। কিন্তু ভূমিদস্যু আশুরা খাতুন তার অদৃশ্য ক্ষমতার জোরে রাতের আধারে ওই মাঠের জায়গা দখল করেছে। ওই জায়গা দখলের প্রতিবাদ করলে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সহ-সাংগঠনিক সম্পাদক এজানুর রহমান, শাহিন, মোস্ত ও সিদ্দিকের নামে দেওয়ানী মামলা করেন আশুরা খাতুন। এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো একটি মামলা দায়ের করেন আশুরা খাতুন। যার বর্তমানে তদন্ত চলছে। ওই মামলার সাক্ষী জামায়াত নেতা ও নাশকতা মামলার আসামি আব্দুর রশিদ গাজী।
এদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ করলে আশুরা খাতুন ও তার পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে খেলার মাঠ দখল মুক্ত করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।