ঢাকাTuesday , 23 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুর্ধর্ষ চুরি

admin
April 23, 2019 10:20 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ওয়াহেদ সাহেবের মোড়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সাহেবের মোড়ে অবস্থিত বিসমিল্লাহ কম্পিউটার-২ এ এই চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা দোকানে থাকা নগদ ৫ হাজার টাকা, ০৮টি অ্যান্ড্রয়েড ফোন, ৩২টি বাটন ওয়ালা ফোন, ১০০ পিস মেমোরি কার্ড ও সিসি ক্যামেরাসহ কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।
ভুক্তভোগী দোকানের মালিক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের শেখ গোলাম মোর্তজার ছেলে শেখ মোজাম্মেল হক (২৮) জানান, সোমবার রাতে সে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন বিকেল ৪টার দিকে সে দোকানে যেয়ে সার্টার খুলে দেখতে পায় তার দোকানের পিছনের দরজা খোলা ও অন্য একটি দরজা ভাঙ্গা। চোরেরা দোকানে থাকা নগদ ৫ হাজার টাকা, ০৮টি অ্যান্ড্রয়েড ফোন, ৩২টি বাটন ওয়ালা ফোন, ১০০ পিস মেমোরি কার্ড ও সিসি ক্যামেরাসহ কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।
তিনি জানান, দোকান থেকে তার ১ লক্ষ ৪৫ হাজার ৪’শ টাকার মালামাল চুরি হয়ে গেছে। তিনি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।