শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা জয়বায়ু পরিষদের আয়োজনে প্রগতির কার্যালয়ে প্রকাশ বৃটিশ কাউন্সিল, প্রগতি এবং সিএসআরএল এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিষদের সভাপতি প্রাক্তন উপাধ্যক্ষ নাজিম উদ্দীন সভাপতিত্ব করেন। জলবায়ু পরিষদের সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় এবং জলবায়ু পরিষদের প্রোগ্রাম ম্যানেজার সুপর্ণা, সদস্য রফিকুল ইসলাম ও সদস্য বেল্লাল হোসেনের ব্যবস্থাপনায় এফজিডির শেয়ারিং মিটিং, আইলা দিবস পালন, প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ইউপি নারী সদস্যদের নিয়ে সমন্বয় সভা, জলবায়ু মেলাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জলবায়ু পরিষদের সদস্য শেখ হারুণ-অর-রশিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আনিছুজ্জামন সুমন, সাংবাদিক আবু তালেব, ডা. আলী আশরাফ, চন্দ্রিকা ব্যানার্জি, শম্পা গোস্বামী, অ্যাডভোকেট মনসুর রহমান, পিজুস বাউলিয়া পিন্টু প্রমুখ।
