তালা প্রতিনিধি: তালা উপজেলার মেলা বাজার মোড়ের কপোতাক্ষ রাইস মিল থেকে ১১৫ বস্তা চাউল ও নগদ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কপোতাক্ষ রাইস মিলের মালিক খড়েরডাঙ্গা গ্রামের জিল্লুর রহমান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মিলে তালা লাগিয়ে বাড়িতে আসি। সকালে গিয়ে দেখতে পাই মিলের ক্লবসিক্যাল গেটের তালা ভাঙ্গা। ভিতরে থাকা ১১৫ বস্তা চাউল ও নগদ ৯০ হাজার টাকা নেই। বাজারের নৈশ প্রহরীর সহযোগিতায় এমন চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
