কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্বেচ্ছায় রক্ত দাতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এই মিলন মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাজাহান আলী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী সদস্য কাজী কামরুজ্জামান, খুলনা বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন কার্যনিবার্হী সদস্য আক্তারুজ্জামান (মুকুল), বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম গোলাম মোরশেদ, রবিউল আলম মল্লিক (রবি) ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শফিউর রহমান শফি, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, মুজিবর রহমান, আক্তার আসাদুজ্জমান চান্দু প্রমুখ।
