ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: যৌতুক

admin
April 22, 2019 8:32 pm
Link Copied!

যৌতুক নামের কৌতুক চলছে দেখ,
সমগ্র বাংলার বুকে চেয়ে।
পুত্র পক্ষ বেজায় খুশি,
এই কৌতুক পেয়ে।
যৌতুকের দায়ে ভুগছে দেখ,
কত মা বোন।
এরই দায়ে বাংলার বুকে হচ্ছে,
হাজার হাজার খুন।
যৌতুকের টাকা দিলে পরে,
কন্যার মুখে হাসি।
এরই দায়ে কত মা বোন দিচ্ছে,
আপন গলে ফাসি।
কন্যা হবে শাহাজাদি,
যৌতুকের টাকা দিলে রাশি- রাশি।
আর যৌতুকের টাকা না দিলে,
কন্যা বাড়ির দাসী।
কত বোন ভুগছে দেখ যৌতুকের-ই দায়ে।
চামস খুনতি পুড়িয়ে আবার,
ধরছে তাদের গায়।
যৌতুকের টাকা আদায় করা,
খুব-ই জঘন্য কাজ।
এ ব্যাপারে কুরআন হাদিসের,
আছে অনেক সাজ।
আসুন সবাই,
করি পণ।
যৌতুক নামের কৌতুক টাকে,
ঘৃণা করি আজীবন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।