ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: মেঘে ঢাকা রোদ

admin
April 22, 2019 8:33 pm
Link Copied!

দুঃখ দেবে ভাই আমায়, দুঃখ দেবে মোরে
দুখের খোঁজে পথ চলি হাজার বছর ধরে,
চিরনীল আকাশ যদি দেখতে কি তারে?
মেঘে ঢাকে নীলাভ বলে হাসি যে ধরে,
মেঘের ভেলা কভু ভাসে তুলার মত
চাঁদ হাসে যে তারই বুকে তাঁরা শত শত,
জীবনেরই বাঁকে বাঁকে সাদা কাল মেঘে ঢাকে
তাইত যবে সূর্য ওঠে লাগে মোহনীয় তাকে,
প্রেম বিরহে পুড়ে হৃদয় খাটি সোনা হয়
তাইত সে যে ধরার বুকে দামী হয়ে রয়,
দুঃখেরই চাঁদরে মন ঢেকে রাখ যদি
এক ফালি সুখ সেথায় যেন প্রবাহী নদী,
সুখ যদি প্রাপ্তি হয় গো দুঃখ কেন নয়
একটি বাদে অন্যটি কি তব ধারে রয়?
তাইত পাগল কবি ধরে দুঃখ এক এক করে
সুখ যে তারই সাথে রবে অনন্তকাল ধরে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।